সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ১৯

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
ক্যালিফোর্নিয়ায় গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ১৯

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকহার্স্ট শহরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৯ জন আহত হয়েছেন।

 

শনিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

 

আহতদের উদ্ধার করে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে কমিউনিটি রিজিওনাল মেডিকেল সেন্টার এবং মাদেরা কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্র: বাংলা নিউজ