সিল্কসিটিনিউজ ডেস্ক: কুষ্টিয়ায় ৫০০ বস্তা সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ওই ট্রাকের চালককে আটক করলেও চাল ব্যবসায়ী আবুল কালাম পলাতক রয়েছেন।
আজ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ বস্তা চাল স্থানীয় চাল ব্যবসায়ী আবুল কালাম বিত্তিপাড়া বাজারের একটি গুদামে আনলোড করছিলেন। এ সময় স্থানীয়দের দেওয়া সংবাদে ঘটনাস্থলে গিয়ে ট্রাকভর্তি চাল জব্দ করে পুলিশ। তাৎক্ষণিকভাবে চালের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালভর্তি ট্রাক ও ট্রাকের চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তবে চালের মালিক বলে দাবিদার স্থানীয় চাল ব্যবসায়ী আবুল কালাম পলাতক রয়েছেন। তিনি বলেন, ৩০ কেজির এই বস্তায় লেখা রয়েছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।’
সূত্র: রাইজিংবিডি










