সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
আন্তর্জাতিক

কিম জং উনকে গুপ্তহত্যার ছক দ. কোরিয়ার!

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
কিম জং উনকে গুপ্তহত্যার ছক দ. কোরিয়ার!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার রাজনৈতিক নেতা কিম জং উনকে গুপ্তহত্যা করতে প্রস্তুত আছে দক্ষিণ কোরিয়া। যদি উত্তর কোরিয়ার চালানো পারমাণবিক অস্ত্র পরীক্ষা কার্যক্রমে দক্ষিণ কোরিয়া হুমকি অনুভব করে তবেই তারা এমন পরিকল্পনা কাজে লাগাবে।

 

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এমনটাই জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

গত বুধবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী হান মিন কু জানান, ‘হ্যাঁ,  আমাদের এ ধরনের একটি পরিকল্পনা আছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিশ্চিহ্ন করতে একটি স্পেশাল ফোর্স ইতোমধ্যে সুসংগঠিতও করা হয়েছে।’

সাম্প্রতিক সময়ে কিম জং উনের নির্দেশে উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক বোমা ও মিসাইলসহ বিভিন্ন অস্ত্রের মহড়া এবং পরীক্ষা অব্যাহত রেখেছে। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া।

 

জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও উ. কোরিয়া তাদের ইচ্ছে মতোই পারমাণবিক বোমাসহ বিভিন্নি পরীক্ষা অব্যাহত রেখেছে। বিভিন্ন সময় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে এ বিষয়ে সতর্ক করলেও থোড়াই কেয়ার করেছেন কিম জং উন। ফলে কোনোভাবেই কিছু হচ্ছিলো না। শেষ পর্যন্ত হত্যার মতো পরিকল্পনা এ‍ঁটেছে দক্ষিণ কোরিয়া। যা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনায় নতুন মোড় নিয়েছে।

সূত্র: বাংলা নিউজ