সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
আন্তর্জাতিক

করাচিতে ধর্মীয় সমাবেশে গুলিতে একই পরিবারের ৫ জন নিহত

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
করাচিতে ধর্মীয় সমাবেশে গুলিতে একই পরিবারের ৫ জন নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের করাচিতে এক ধর্মীয় সমাবেশে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। শনিবার করাচির নাজিমাবাদে এই বন্দুক হামলা চালানো হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

 

পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, হামলাকারী বন্দুকধারী অন্তত  চারজন ছিলো। হঠাৎ করেই মজলিসে প্রবেশ করে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে তারা।

 

করাচি পুলিশ প্রধান এডি খাজা বলেন, ‘মজলিসের সংগঠকরা এই আয়োজনের কথা আগে থেকে পুলিশকে জানাননি। ফলে মজলিসের বাইরে কোনও পুলিশ মোতায়েন করা ছিল না।’

 

ডন নিউজ সূত্র জানায়, নিহতদের মধ্যে সবাই একই পরিবারের সদস্য এবং তিনজন সহোদর ভাই। আহত ও নিহতদের কাছের আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়।

 

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার আগেই চারজন পুরুষ মারা যান।একজন নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পৌঁছালেও চিকিৎসা চলাকালেই মারা যান।

 

পাকিস্তানে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে প্রায়ই হামলার ঘটনা ঘটে।

সূত্র: বাংলা ট্রিবিউন