সদ্য প্রকাশিত
রাজশাহী

কবি আসাদুজ্জামান খোকন-এর পিতার ইন্তেকাল

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
কবি আসাদুজ্জামান খোকন-এর পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:
কবি আসাদুজ্জামান খোকন-এর পিতা প্রফেসর মোসলেম উদ্দিন আহমদ শনিবার আড়াইটায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লি….রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

 
১৯৯১ সালে তিনি রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে ভাইস প্রিন্সিপ্যাল হিসেবে অবসর গ্রহণ করেন। তাঁর বড় ছেলে কবি ও ছড়াকার আসাদুজ্জামান খোকন। মেজো ছেলে ড. এম. আনিসুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যলয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ছিলেন যিনি ২০১৪ সালে মৃত্যুবরণ করেন। ছোট ছেলে মাসুম আহমেদ আপেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে কাজ করেন।

 
মৃত্যুকালে প্রফেসর মোসলেম উদ্দিন আহমদ তিন ছেলে ও দুই মেয়ে ছাড়াও নাতি নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 
তাঁর বিদেহী আত্মার শন্তির জন্য তাঁর পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন। আগামিকাল সোমবার বাদ আসর তাঁর নিজ বাস ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

স/শ