সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিপাহি’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২০ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
পদের নাম : সিপাহি
বিভাগ : ২৭তম ব্যাচ (পুরুষ)
পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পাশ
অন্যান্য যোগ্যতা :
১. লিঙ্গ : পুরুষ (অবিবাহিত)
২. বয়স ২০ আগস্ট ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ২২ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
৩. উচ্চতা (সর্বনিম্ন) : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৫’-৬” ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৫’-৪”।
৪. ওজন (ন্যূনতম) : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি।
৫. বুকের মাপ : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৩২-৩৪ ইঞ্চি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি।
৬. দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে
৭. আবেদনকারীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে।
চাকরির ধরন : পূর্ণকালীন
বেতন : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭ তম গ্রেড অনুযায়ী ৯০০০-২১৮০০ টাকা
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময় : ২০ আগস্ট ২০২৫
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।










