সদ্য প্রকাশিত
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা আকস্মিক সফরে ইউক্রেনে প্রিন্স হ্যারি
আন্তর্জাতিক

এবার মেয়র নির্বাচিত হলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে

নিউজ ডেস্ক১৪ মে ২০২৫১ মিনিট পড়া
এবার মেয়র নির্বাচিত হলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তার নিজ শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার (১২ মে) অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয় পেয়েছেন তিনি। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিজ দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আরেক দেশের কারাগারে আটক থাকলেও তা তার জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

৮০ শতাংশ ভোট গণনার পর প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ফিলিপাইনের দাভাও শহরের মেয়র নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে আট গুণেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দুতার্তে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালে তার মাদকবিরোধী লড়াইয়ে হাজার হাজার মানুষ নিহত হন। এ অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে– এমন অভিযোগে গ্রেপ্তার হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হেফাজতে আছেন দুতার্তে। মার্চে আইসিসির অনুরোধে সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে ফিলিপাইনের পুলিশ। তার পর থেকে নেদারল্যান্ডসের হেগে কারাবন্দি আছেন তিনি। সূত্র: যমুনা নিউজ