সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

উত্তপ্ত কাশ্মীরের একাধিক জায়গায় জওয়ানদের গুলি

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
উত্তপ্ত কাশ্মীরের একাধিক জায়গায় জওয়ানদের গুলি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফের উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ উপত্যকা কাশ্মীর। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের একাধিক জায়গায় গুলি ছোঁড়ে নিরাপত্তাবাহিনী। পুলিশ সূত্রে এই খবর জানানো হয়েছে।

 

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারার জাবলিপোড়া এলাকায় বেশ কয়েকটি জায়গায় কিছু ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তারক্ষীরা। বিষয়টি নজরে আসতেই উক্ত জায়গাগুলিতে শূন্যে গুলি ছোঁড়ে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

 

অন্যদিকে অপর একটি ঘটনায় পুলিশ গুলি চালিয়েছে ওই রাজ্যের পুলওয়ামা জেলার লস্যিপোরা এলাকায়।

 

ওই এলাকায় একটি চেক পয়েন্টে সিগন্যাল ভাঙে একটি তিন চাকার গাড়ি। সেই গাড়িটিকে নিয়ন্ত্রণে আনতেই গুলি চলাতে হয় পুলিশকে। সমগ্র এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বিস্তীর্ণ জায়গা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সূত্র: কলকাতা 24