সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

আরসিআরইউ’র তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
আরসিআরইউ’র তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় কলেজের শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ভবনের ৩০১ নং কক্ষে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

আরসিআরইউ’র সভাপতি শামসুননাহার সুইটির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরসিআরইউ’র প্রধান পৃৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আরসিআরইউ’র পৃৃষ্ঠপোষক ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, আরসিআরইউ’র উপদেষ্ঠা সৈয়দ আলী আহসান ও আজমত আলী রকি।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আরসিআরইউ’র উপদেষ্ঠা, প্রতিষ্ঠাকলীন সাধারণ সম্পাদক ও বণিক বার্তার রাজশাহী ব্যুরো প্রধান ফেরদৌস সিদ্দিকী ও সময় টিভির রিপোর্টার রাকিবুল হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন আরসিআরইউ’র সাধারণ সম্পাদক এম ওবাইদুল্লাহ, অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক বাবর মাহমুদ, নির্বাহী সদস্য বাসির ফুয়াদ, মৌলি আরমান, সদস্য মোফাজ্জল হোসেন বিদ্যুৎ, মরিয়ম সাথী, হানযালা প্রমুখ।

কর্মশালার আহ্বায়ক ছিলেন আরসিআরইউ’র প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক ফারিহা রহমান আন্নি। কর্মশালায় প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
স/শ