সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

আত্রাইয়ে ১৪ বছরের নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক২৯ মে ২০২২১ মিনিট পড়া
আত্রাইয়ে ১৪ বছরের নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে যুবক গ্রেফতার

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে  ১৪ বছরের নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ মে) দিবাগত রাতে নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনকুড়ি গ্রাম থেকে যুবককে আটক এবং মেয়েকে উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার বিশা গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে জনি শেখ (২২) একই গ্রামের স্কুল পড়ুয়া এক নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে গত ১০ মার্চ ভালোবেসে তারা বাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনায় মেয়ের মা আত্রাই থানায় একটি অপহরণ মামলা করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তারা পালিয়ে আত্মগোপনে ছিল। আমরা জনির এক ভাইকে ঢাকা থেকে আটক করি। তার দেয়া তথ্যানুযায়ী তাদেরকে খুঁজে পাই।

জি/আর