সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

আত্রাইয়ে আন্ত:জেলা চোর চক্রের ১জন গ্রেফতার

নিউজ ডেস্ক২৭ মে ২০২২১ মিনিট পড়া
আত্রাইয়ে আন্ত:জেলা চোর চক্রের ১জন গ্রেফতার


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁয় আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য রুবেল শেখ (৩৫) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। বৃহষ্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পাবনা জেলার সুজানগর থানার মমরাজপুর গ্রামের আ: রাজ্জাক শেখের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে উপজেলার সাহেবগঞ্জ বাজারের জহরুল ইসলাম নামে এক ব্যাবসায়ী নগদ ৯০ হাজার টাকা ও ২৮ হাজার টাকার রিচার্জ কার্ড নিয়ে দোকানে এসে দোকানের এক পাশের সাটার খুলে টাকাসহ ব্যাগ দোকানের ভিতর রেখে অন্য পাশের সাটার খুলতে যায়। এই সুযোগে আসামী কৌশলে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাবসায়ী থানায় মামলা করলে আশেপাশের সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ তদন্দ শুরু করে।

তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা সংস্থার তথ্য ও তথ্য প্রযুক্তির ব্যবহারে আশুলিয়ার জিরোরা এলাকা থেকে রুবেল শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আমাসী স্বীকার করে সে আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। সে বিভিন্ন জেলায় এসব কার্যক্রম পরিচালনা। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এস/আই