সদ্য প্রকাশিত
চাকরি

আকর্ষণীয় পদে চাকরি দিচ্ছে ওয়ালটন

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০১৭১ মিনিট পড়া
আকর্ষণীয় পদে চাকরি দিচ্ছে ওয়ালটন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তরুণদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। টেরিটোরি সেলস অফিসার (ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়ান্স) পদে শুধু ১০ জন পুরুষ প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি ‘jobs@waltonbd.com’ ঠিকানায় জীবনবৃত্তান্ত ইমেইল করার মাধ্যমেও আবেদন করার সুযোগ থাকছে। এ ছাড়া কভার লেটার ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়েও আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘এক্সিকিউটিভ ডিরেক্টর (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন), ওয়ালটন হাই-টেক ইনডাস্ট্রিজ লিমিটেড, জীবনবীমা ভবন, লেভেল-তিন, ১০ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০’। প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৫ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম