সদ্য প্রকাশিত

আন্তর্জাতিক-গুরুত্বপুর্ণ

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল সুইট, এক রাতের খরচ কত?
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল সুইট, এক রাতের খরচ কত?

২ অক্টোবর ২০২৫ · নিউজ ডেস্ক

সিল্কসিটিনিউজ ডেস্ক : বর্তমানে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল সুইট হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত হোটেল প্রেসিডেন্ট উইলসনের রয়্যাল পেন্ট হাউস সুইটটি। যেটি এক রাতের ভাড়া ৮০ হাজার থেকে এক লাখ মার্কিন ডলার বলে জানা গেছে, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৯৬ লাখ থেকে এক কোটি ২০ লাখ টাকা। বিশিষ্ট রাজনীতিক, ধনী ব্যক্তিত্ব থেকে শুরু করে হলিউড তারকারা এখানে অবস্থান করে থাকেন। হোটেল প্রেসিডেন্ট উইলসনের বিশেষত্ব হচ্ছে— লেক জেনেভার পাড়ে অবস্থিত এ রয়্যাল পেন্ট হাউস থেকে পার্ক দে লা পার্ল দ্যু লাক মাত্র কয়েক মিনিটের হাঁটা দূরত্বে। সেখানে মাত্র ৫ মিনিট হাঁটলেই পৌঁছানো যায় দ্য মাইন্ডএসকেপ ও পাকিস বাথসে। কাছেই রয়েছে শপিং সেন্টার ও জেনেভা রেলস্টেশন। সেখানেই রয়েছে মানোর জেনেভ ডিপার্টমেন্ট স্টোর। হোটেল থেকে বাসস্টপ মাত্র ৫ মিনিট হাঁটার দূরত্ব এবং জেনেভা রেলস্টেশন ১০ মিনিটের। এখানকার খাবারের অভিজ্ঞতাও বিশ্বমানের। অতিথিদের জন্য রয়েছে মিশেলিন তারকাখচিত শেফদের হাতে তৈরি স্থানীয় সেরা উপকরণের রান্না। পরিবেশও অত্যন্ত আভিজাত্যপূর্ণ। আর হোটেলে রয়েছে লাক্সারিয়াস স্পা, যেখানে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সাজানো থেরাপি দেওয়া হয়। বিলাসিতা, নিরাপত্তা ও ব্যক্তিগত সেবার অসাধারণ সমন্বয়ই হোটেল প্রেসিডেন্ট উইলসনকে আলাদা করে রেখেছে। দ্য বুর্জ আল আরব বা দ্য রিটজ প্যারিসের মতো বিশ্ববিখ্যাত বিলাসবহুল হোটেলের সঙ্গে প্রতিযোগিতা করেও এটি জায়গা করে নিয়েছে উচ্চবিত্ত ভ্রমণকারীদের পছন্দের তালিকায়। করপোরেট রিট্রিট, পারিবারিক আয়োজন কিংবা স্বপ্নের বিয়ে—যে কোনো উপলক্ষকেই এ হোটেল করে তোলে আজীবন মনে রাখার মতো এক অভিজ্ঞতা। এ বিলাসবহুল হোটেলের ৮ম তলাজুড়ে অবস্থিত রয়্যাল পেন্ট হাউস সুইটটি। যার আয়তন প্রায় ১,৬৮০ বর্গমিটার। এতে রয়েছে ১২টি শয়নকক্ষ, ১২টি মার্বেল বাথরুম ও বিশাল বসার জায়গা। এ ছাড়া অতিথিদের জন্য রয়েছে আলাদা লিফট, বাড়তি নিরাপত্তায় বুলেটপ্রুফ জানালা ও রাজকীয় পরিবেশের জন্য গ্র্যান্ড পিয়ানো। এ ছাড়া ২৪ ঘণ্টা সেবার জন্য রয়েছে ব্যক্তিগত সহকারী, শেফ ও বাটলার। তবে এর আসল আকর্ষণ হলো— লেক জেনেভা ও আল্পস পর্বতমালার অপূর্ব দৃশ্য, বিশেষ করে সূর্যাস্তের সময়।   সূত্র: যুগান্তর

সিনাগগে ছুরি ও গাড়ি নিয়ে হামলা, সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত
আন্তর্জাতিক

সিনাগগে ছুরি ও গাড়ি নিয়ে হামলা, সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত

২ অক্টোবর ২০২৫ · নিউজ ডেস্ক

সিল্কসিটিনিউজ ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারে এক সিনাগগে ছুরি হামলা ও গাড়ি চাপার ঘটনায় চারজন আহত হয়েছেন। পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। হামলাকারী সন্দেহে এক ব্যক্তিকে গুলি…

একটি ছাড়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী
আন্তর্জাতিক

একটি ছাড়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী

২ অক্টোবর ২০২৫ · নিউজ ডেস্ক

সিল্কসিটিনিউজ ডেস্ক : গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরাইলি নৌবাহিনী। অন্তত ৩১৭ জন কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। ইসরাইল জানিয়েছে, গাজাগামী…

বাইডেনকে দোষী বানিয়ে চীনকে ডাকছেন ট্রাম্প
আন্তর্জাতিক

বাইডেনকে দোষী বানিয়ে চীনকে ডাকছেন ট্রাম্প

২ অক্টোবর ২০২৫ · নিউজ ডেস্ক

সিল্কসিটিনিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের থেকে একসময় মিলিয়ন ডলারের সয়াবিন কিনত চীন। নানা কারণে সেটি থেমে আছে। এর জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর দায় চাপাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

ট্রাম্পের প্রস্তাব নিয়ে দ্বিমুখী চাপে নেতানিয়াহু?
আন্তর্জাতিক

ট্রাম্পের প্রস্তাব নিয়ে দ্বিমুখী চাপে নেতানিয়াহু?

২ অক্টোবর ২০২৫ · নিউজ ডেস্ক

সিল্কসিটিনিউজ ডেস্ক : গাজা যুদ্ধের অবসান এবং বিধ্বস্ত ওই অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন। সেটি মেনেও নিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে জাতীর উদ্দেশ্যে…

পাকিস্তানের জামায়াত নেতাকে আটক করল ইসরাইল
আন্তর্জাতিক

পাকিস্তানের জামায়াত নেতাকে আটক করল ইসরাইল

২ অক্টোবর ২০২৫ · নিউজ ডেস্ক

সিল্কসিটিনিউজ ডেস্ক : গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত-ই-ইসলামির নেতা মুশতাক আহমদ খান। বুধবার ইসরাইলি সেনারা বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর…

নিউইয়র্কে বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ
আন্তর্জাতিক

নিউইয়র্কে বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ

২ অক্টোবর ২০২৫ · নিউজ ডেস্ক

সিল্কসিটিনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে চলাচলের সময় বুধবার রাতে ডেল্টা এয়ারলাইন্সের দুটি আঞ্চলিক বিমানের মধ্যে ধীরগতিতে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি। প্রাথমিক তথ্যে বলা হয়েছে,…

৩১ বছর বয়সে ২১ হাজার কোটির মালিক
আন্তর্জাতিক

৩১ বছর বয়সে ২১ হাজার কোটির মালিক

২ অক্টোবর ২০২৫ · নিউজ ডেস্ক

সিল্কসিটিনিউজ ডেস্ক : ৩১ বছর বয়সেই ২১ হাজার কোটি রুপির মালিক অরবিন্দ শ্রীনিবাস। চেন্নাইয়ে জন্ম নেওয়া এ তরুণ পেশায় এআই উদ্যোক্তা। এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী,…

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আখতার
আন্তর্জাতিক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আখতার

২ অক্টোবর ২০২৫ · নিউজ ডেস্ক

সিল্কসিটিনিউজ ডেস্ক : শরণার্থী ও দুস্থদের মাঝে খাদ্য-ত্রাণ বিতরণ থেকে শুরু করে মানবিক সহায়তার কাজ চালাচ্ছেন রুহি লরেন আখতার। তার সংস্থাটির পূর্ণ নাম ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (আরবিবি)।…

গাজামুখী ফ্লোটিলার কোনো নৌযান অবরোধ ভাঙতে পারেনি দাবি ইসরায়েলের
আন্তর্জাতিক

গাজামুখী ফ্লোটিলার কোনো নৌযান অবরোধ ভাঙতে পারেনি দাবি ইসরায়েলের

২ অক্টোবর ২০২৫ · নিউজ ডেস্ক

সিল্কসিটিনিউজ ডেস্ক: ফিলিস্তিনপন্থী কর্মী ও মানবিক সহায়তাবাহী গাজামুখী কোনো নৌযানই ইসরায়েলের আরোপিত অবরোধ অতিক্রম করতে সক্ষম হয়নি বলে বৃহস্পতিবার দাবি করেছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘হামাস-সুমুদ…