সিল্কসিটিনিউজ ডেস্ক :
ভোলার সদর উপজেলায় পুকুর থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় পিস্তলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়াডের চৌমুহনী এলাকার মো. জসিমের পুকুর থেকে গুলিসহ এ পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে স্থানীয় জসিম নামের এক ব্যক্তির পুকুর সেচ দেওযার সময় একটি পিস্তল দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিসহ পিস্তলটি উদ্ধার করেন।
ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করেছি। তবে এটি দেশি না বিদেশি তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। তবে বিষযটি নিয়ে তদন্ত চলছে।









