সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, মি. রহমানকে পাঠানো এক বার্তায় বাংলাদেশের জনগণকেও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন মি. মোদী।

‘ঈদুল ফিতর সমবেদনা, ভ্রাতৃত্ব এবং একতার বার্তা দেয়,’ উল্লেখ করে তিনি ‘দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরো দৃঢ় হোক’ এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে প্রধান উপদেষ্টার উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানালেও সেসময় দুই দেশের সম্পর্ক ছিল শীতল। বিশেষ করে, আওয়ামী লীগের পতনের পর থেকেই সম্পর্কের এই টানাপোড়েন তৈরি হয়েছিল।
তবে, বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্য সম্পর্ক উন্নয়নের চেষ্টা দেখা গেছে।
সূত্র: বিবিসি বাংলা









