সদ্য প্রকাশিত
রাজনীতি

জোট ইস্যুতে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ ফোরামের বৈঠক, বিবৃতিতে যা জানাল দলটি

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
জোট ইস্যুতে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ ফোরামের বৈঠক, বিবৃতিতে যা জানাল দলটি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জুলাই অভ্যুত্থানের পর দেশ, জাতি ও ইসলামের স্বার্থে পীর সাহেব চরমোনাই ঘোষিত ইসলামপন্থীদের ‘একবক্স নীতি’-তে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে দলের এক জরুরি বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামপন্থীদের একবক্স নীতি নিয়ে পারস্পরিক আলোচনা চলমান রয়েছে। শিগগিরই এর রূপরেখা ও কার্যপ্রণালী স্পষ্ট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে রাজনৈতিক মহল, সাংবাদিক ও দেশপ্রেমিক জনগণের আগ্রহকে তিনি দেশ ও ইসলামের জন্য ইতিবাচক ও প্রেরণাদায়ক বলে উল্লেখ করেন।
বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এতে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।