সিল্কসিটিনিউজ ডেস্ক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সুইপারপট্টিতে অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদসহ মদ তৈরির উপকরণ জব্দ করেছে যৌথ বাহিনী। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিবুর রহমান, সেনাবাহিনীর মধ্যনগর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ।

অভিযান প্রসঙ্গে ইউএনও উজ্জ্বল রায় বলেন, ‘দুর্গাপূজার সময় কেউ যাতে মাদক সেবন করে অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতে পারে, সে জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। পূজার সব কার্যক্রম যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’










