সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মতামত

এলিটের রাষ্ট্র ভেঙে দেব, এটাই আমার লক্ষ্য : পিনাকী ভট্টাচার্য

নিউজ ডেস্ক১ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
এলিটের রাষ্ট্র ভেঙে দেব, এটাই আমার লক্ষ্য : পিনাকী ভট্টাচার্য

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য বলেছেন, এটা গরিবের রাষ্ট্র তো না। দরিদ্রের রাষ্ট্র না। এটা গণমানুষের রাষ্ট্র না। এটা এলিটের রাষ্ট্র।

এই এলিটের রাষ্ট্র ভেঙে দেব এবং এটাই আমার লক্ষ্য।
সম্প্রতি এক টক শোতে এসে তিনি এসব কথা বলেন।

পিনাকী বলেন, ‘বডি সোহেলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনূসকে ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না। কোথাও ডাকছে মাহমুদুর রহমানকে? কোথাও এঙ্গেজ করছে? করেনি।

দেবপ্রিয়কে এঙ্গেজ করে সে, অমুককে করে, তমুককে করে। আর একটা করে ঝামেলা করে সেই ঝামেলাগুলো আমরা সামলাই। প্রফেসর ইউনূসের কোনো মিডিয়া আছে?’
তিনি বলেন, ‘এক বছরে তার বন্ধুর ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে, গ্রামীণ ব্যাংক, যাকে চিনে, যে তার বন্ধু তাদের নিয়ে কাজ করছে। সে স্বীকারও করছে যে তখন পাইনি, যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছি।

তারপর এক বছর চলে গেল। এর মধ্যে রিভিউ করতে পারল না?’
পিনাকী আরো বলেন, ‘রাষ্ট্র নিয়ে, সংস্কার নিয়ে, সরকার নিয়ে আমাদের একটা চিন্তা আছে না? প্রফেসর ইউনূস সরকারের সংস্কার কমিশন আমাদের সঙ্গে বসে আধা ঘণ্টা কথা বলছে? আমরা তো এতদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি। যেরকমই করি, যতটুকুই করি— আগামীর রাষ্ট্রটা নিয়ে, সংস্কার নিয়ে, সংবিধান নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে, কেউ কিছু বলেনি। আমাদের মাথায় বুদ্ধি নাই? আমরা লেখাপড়া করি না? নাকি আমরা পার্ট অফ রেভুলেশন না?