সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

ইমোতে ভিডিও ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক৮ জুলাই ২০২৫২ মিনিট পড়া
ইমোতে ভিডিও ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইবকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সিআইডি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,প্রাথমিক তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে আসামির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পরবর্তীতে IMO অ্যাপে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের ঘনিষ্ঠ মুহূর্ত স্ক্রিন রেকর্ড করে সংরক্ষণ করে।

পরবর্তীতে এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। একইসঙ্গে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে ৮ লাখ টাকা আদায় করে। এরপর আরও অর্থ দাবি করলে এবং ভিকটিম তা দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্ত IMO অ্যাপে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়।

ঘটনার পর ভিকটিম রামপুরা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় একটি মামলা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপর ৭ জুলাই রাজধানীর ৮৭, ডিআইটি রোড, মালিবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. শোয়াইবৈর স্থায়ী ঠিকানা চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার শিলকুপ ইউনিয়নের মনকি চর (মোহাব্বত আলী পাড়া) গ্রামে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে রয়েছে বলছে সিআইডি।