সদ্য প্রকাশিত
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা আকস্মিক সফরে ইউক্রেনে প্রিন্স হ্যারি
আন্তর্জাতিক

ইলন মাস্কের নতুন দল গঠনের পরিকল্পনা হাস্যকর: ট্রাম্প

নিউজ ডেস্ক৭ জুলাই ২০২৫১ মিনিট পড়া
ইলন মাস্কের নতুন দল গঠনের পরিকল্পনা হাস্যকর: ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’র গঠনের পরিকল্পনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (৬ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তৃতীয় একটি দল গঠনের ধারণা আমার মতে ‘হাস্যকর’। মার্কিন রাজনীতি সবসময়ই দুই দলের ব্যবস্থায় চলেছে এবং তৃতীয় একটি দল শুধু বিভ্রান্তি বাড়াবে।’

কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দিয়ে আসার পর, মাস্ক গত গতকাল এক্সে পোস্ট করে জানান যে তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন দল তৈরি করেছেন, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ‘একীভূত দল’এর বিরুদ্ধে লড়াই করবে।

ট্রাম্প ও মাস্ক একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন, টেসলার প্রধান মাস্ক, দেশটির সরকারি দক্ষতা বিভাগের নেতৃত্ব দিতেন, যার কাজ ছিল ফেডারেল ব্যয় কমানোতে সহায়তা করা। মাস্ক বারবার এমন সরকারি নীতির সমালোচনা করেছেন যা মার্কিন জাতীয় ঋণ বাড়াচ্ছে।

রোববার (৬ জুলাই) তিনি বলেন, নতুন দলটি ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন দিতে পারে, তবে ‘পরবর্তী ১২ মাসের লক্ষ্য হবে হাউস ও সিনেটে প্রভাব বিস্তার করা।’

ট্রাম্পও রোববার (৬ জুলাই) তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে লেখেন, ‘গত পাঁচ সপ্তাহ ধরে ইলন মাস্ককে সম্পূর্ণ ‘পথভ্রষ্ট’ হতে দেখে আমি দুঃখিত।’