সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই

নিউজ ডেস্ক৫ জুলাই ২০২৫২ মিনিট পড়া
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই

সিল্কসিটিনিউজ ডেস্ক : গাজীপুরের জয়দেবপুর থানায় পাওনা টাকার বিষয়ে অভিযোগ দিতে আসা তানিয়া (২৭) নামের এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে রিমান্ডের আবেদন জানিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে জয়দেবপুর থানায় এ ঘটনা ঘটে। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের আবু তালেবের মেয়ে।

পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, তানিয়া পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। এ সময় তার নিজের ফেসবুক আইডিতে পুলিশের ইউনিফর্ম পরা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করতেন। সে বিবাহিত এবং এক ছেলের জননী।

এক ব্যক্তির কাছে নিজের পাওনা টাকার বিষয়ে অভিযোগ দিতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া। ছদ্মবেশে বোরকার নিচে পুলিশের পোশাক পরে তিনি থানায় প্রবেশ করেন। এ সময় নিজেকে এসআই পরিচয় দেন ও একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করেন।

থানায় কর্তব্যরত ডিউটি অফিসার নারীর কথাবার্তায় সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে তল্লাশি করা হয়। তখন জয়দেবপুর থানা পুলিশ নিশ্চিত হয় ওই নারীয় ভুয়া পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম জব্দ করা হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ইউনিফর্মসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথায় পেয়েছে, কোনও অপরাধে জড়িত ছিল কি না, এসব খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।