রফিকুল ইসলাম
খবর: “প্রধান উপদেষ্টা ইউনূস পদত্যাগের কথা ভাবছেন।” প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইবেন? আমার কাছে এর সোজা-সাপ্টা উত্তর হলো, জাতীয় নাগরিক কমিটি’র (এনসিপি) নানা কাণ্ডে ও দেশের অপস্থিতিশীল পরিবেশে অতিষ্ঠ তিনি। এর দায়ভার অন্তত ৭০ ভাগ গিয়ে পড়বে এনসিপির কাঁধে। বাঁকি ৩০ ভাগ প্রধান উপদেষ্টার নিজের ব্যর্থতাও দায়ী। এনজিও’র দক্ষতা রাষ্ট্র চালানোর কাজে ব্যবহার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি।
এদিকে, ক্ষমতা আর নানামুখী কাণ্ডে নিমজ্জিত এনসিপি। শেখহাসিনাকে তাড়ানোর পুরো ক্র্যাডিট নিজেদের কাঁধে তুলে নিয়ে তারা দেশজুড়ে যে পরিস্থিতি তৈরী করেছে, সেটিই সামাল দিতে পারছে না। এর মধ্যেই দেশের পরিক্ষিত রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াতের পিছনেও লেগে গেছেন দলটির শীর্ষ নেতারা। অতিত রেকর্ডনুযায়ি জামায়াত প্রশ্নে দেশের মানুষ এখনো ততোটা সোচ্চার নয়। তবে দেশজুড়ে কোটি কোটি কর্মী-সমর্থকনির্ভর দল বিএনপি’র সঙ্গে যখন লাগতে গেছে, তখনোই এনসিপির ১২ টা বেজে গেছে।

৫ আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। প্রতিদিন খবরের পাতায় উঠে আসছে তাদের নেতাকর্মীদের নানা অপকর্মের চিত্র।
তার পরেও এনসিপি ভাবতেই পারেনি, বিএনপি এই মুহূর্তে সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আন্দোলনে নামলে এনসিপি’র কি হবে?এরপর চরম ব্যর্থতার পরিচয় দেয়া বর্তমান সরকারেরও আর কোথাও আশ্রয়ের জায়গা থাকবে না।
এনসিপি জানেই না আওয়ামী লীগের অবর্তমানে দেশে এখন বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপি। তাদের ওপর ৯০ ভাগ ভর করেই টিকে আছে এ সরকার। অথচ সেই দলকে ল্যাঙ্গ মারতেও বাঁকি রাখেননি চাল নেই, চুলো নেই’র মতো দল এনসিপি’র অপরিপক্ব নেতারা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের পদ ধরে রাখতে মেয়র পদ নিয়ে ইশরাকের সঙ্গে যে বাড়াবাড়ি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া; সেটিও চোখে পড়ার মতো। তার দায় আবার পুরোটা এনসিপির নেতারাও কাঁধে তুলে নিয়ে বিএনপির সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে যায়।
সবমিলিয়ে এনসিপি’র সীমাহীন বাড়াবাড়ির কারণেই দেশজুড়ে এখন অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বেশি। আগামীর বাংলাদেশ কোন পথে যাবে; তার কোনো নিশ্চয়তা নাই বর্তমানে। দেশের লাখ লাখ তরুণ সমাজ এখন আবারও হতাশাগ্রস্থ। যে চাকরির আশায় গুলিরমুখে জীবন বাজি রেখে আন্দোলনে যুক্ত হলেন তারা, সেই আশার গুড়েও বালি।
অন্যদিকে, এনসিপি’র নেতাদের আয়েশিজীবন দেখলেও চোক্ষ যেন ছানাবড়া হওয়ার দশা। মহাসমারোহে দল গঠন করলেও দেশজুড়ে তৃণমূলে তাদের নেতাকর্মী খুঁজে পাওয়া যায় না তেমন। এই অবস্থায় তাদের মাথা ড. ইউনূস পদত্যাগ করলে চরম বিপাকে পড়বেন এনসিপি’র নেতারা? ড. ইউনূস ছাড়া তো তাদের পাশে আর তেমন কোনো রাজনৈতিক শক্তি নাই। ফলে ইউনূস বিহীন এনসিপির অবস্থান “শূন্য গোয়াল”র মতো।
এরই মধ্যে ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন যেন আকাশ ভেঙ্গে পড়ে এনসিপির মাথায়। ফলে গতকাল রাতেই তড়ি-ঘড়ি করে তার কাছে ছুটে যান এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন দেখা যাক, কতদিন পদে থাকেন ড. ইউনূস, আর কতদিন টিকে থাকে এনসিপি। তবে এই মূহুর্তে ড. ইউনূস পদত্যাগ করলে দেশে নতুন করে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তার চেয়ে দ্রুত নির্বাচনই এখন সঠিক হতে পারে।
লেখক: লেখক ও সাংবাদিক










