সদ্য প্রকাশিত
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা আকস্মিক সফরে ইউক্রেনে প্রিন্স হ্যারি
আন্তর্জাতিক

কাণ্ডের ভারতের ওয়েবসাইটে ১৫ লক্ষ বার সাইবার হানা, সফল ১৫০টি

নিউজ ডেস্ক১৩ মে ২০২৫২ মিনিট পড়া
কাণ্ডের ভারতের ওয়েবসাইটে ১৫ লক্ষ বার সাইবার হানা, সফল ১৫০টি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে ১৫ লক্ষ বার সাইবার হানা চালান ‘পাকিস্তানের মদতপুষ্ট’ হ্যাকাররা। মহারাষ্ট্রের সাইবার সেলের একটি তদন্তমূলক প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। ওই প্রতিবেদনে এ-ও জানানো হয়েছে, হ্যাকারদের সাফল্য যৎসামান্যই। লক্ষ লক্ষ বার ভারতের ওয়েবসাইটগুলিকে নিশানা করলেও মাত্র ১৫০টি ক্ষেত্রে সফল হয়েছেন তাঁরা।

মহারাষ্ট্র সাইবার সেলের তদন্ত রিপোর্ট অনুযায়ী, কেবল পাকিস্তান থেকেই নয়, সাইবার হানা চালানো হয় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো এবং পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ থেকেও। তদন্ত রিপোর্টটির নাম ‘রোড অফ সিঁদুর’। এই রিপোর্টে হ্যাকারদের বেশ কয়েকটি দাবিকেও নস্যাৎ করে দেওয়া হয়েছে।

যেমন হ্যাকাররা দাবি করেছিলেন মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়েছে। তাঁদের তরফে এ-ও দাবি করা হয় যে, ভারতের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে সাইবার হানা হওয়ায় বহু জায়গায় বিদ্যুৎ পৌঁছোচ্ছে না। এই সমস্ত দাবিকে মিথ্যা বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

যে ১৫০টি ওয়েবসাইটকে হ্যাকাররা সফল ভাবে নিশানা করতে পেরেছেন, সেগুলির মধ্যে রয়েছে একটি পুরসভার ওয়েবসাইট এবং একটি নার্সিং ট্রেনিং কলেজের ওয়েবসাইট। ওই দু’টি ওয়েবসাইটকে বিকৃত করেন হ্যাকাররা। তবে অধিকাংশ ক্ষেত্রেই হ্যাকারদের হানা প্রতিহত করা গিয়েছে বলে জানানো হয়েছে ওই তদন্তমূলক প্রতিবেদনে। ইতিমধ্যেই ওই তদন্তমূলক প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র: আনন্দবাজার