সদ্য প্রকাশিত
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা আকস্মিক সফরে ইউক্রেনে প্রিন্স হ্যারি
আন্তর্জাতিক

ভারতের কোথায় হামলা করবে পাকিস্তান?

নিউজ ডেস্ক৭ মে ২০২৫২ মিনিট পড়া
ভারতের কোথায় হামলা করবে পাকিস্তান?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের নয়টি স্থাপনায় হামলা করেছে নয়াদিল্লি। এবার ইসলামাবাদের পালা। তবে ইসলামাবাদ কোথায় হামলা করবে? এ ব্যাপারে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ হোসাইন কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে বলেছেন, পাকিস্তান ভারতশাসিত কাশ্মীরের বাইরে হামলা করবে না। কারণ পারস্পারিক সংঘাত বাড়ানোর ইচ্ছা পাকিস্তানের নেই।

তিনি প্রশ্ন তোলেন, একদিকে যখন পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার, তখন কীভাবে তারা অন্যদিকে ভারতের কাশ্মীরে গিয়ে হামলা চালাতে পারে? তার ভাষায়, যে দেশ নিজেই সন্ত্রাসের ভুক্তভোগী, সেই দেশ কীভাবে নিজেই আরেকটি অঞ্চলে গিয়ে হামলা চালাবে? এটা যুক্তিসংগত নয়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির পার্লামেন্টে বলেছেন, তার দেশের সেনাবাহিনী ভারতের পাঁচটি বিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভারতের বাথিন্ডায় ভূপাতিত করা হয়েছে। শরিফের এ বক্তব্য পাকিস্তানের সামরিক বাহিনীর দাবির প্রতিধ্বনি।

তবে এ দাবিকে এবার ‘ভুয়া’ বলছে ভারত। চীনে অবস্থিত ভারতের দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে বলা হয়েছে, পাকিস্তান কর্তৃক ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার খবরটি ভুয়া। এক্স পোস্টে আরও বলা হয়, পাকিস্তানপন্থি অনেকে ভিত্তিহীন এই খবর প্রচার করছে।

এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানশাসিত কাশ্মীরে ভারতের রাতারাতি চালানো হামলায় কোনো বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হয়নি।

রাজনাথ সিং বলেন, আমরা শুধু তাদেরকেই আঘাত করেছি যারা নিরপরাধ মানুষদের হত্যা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকনির্দেশনায় আমাদের সশস্ত্র বাহিনী গোটা জাতিকে গর্বিত করেছে।

তবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে জানায়, ভারত ‘অন্যায্য হামলা’ চালিয়েছে এবং ‘কল্পিত জঙ্গি ঘাঁটির অজুহাতে’ বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করেছে।

 

সূত্র: যুগান্তর