সদ্য প্রকাশিত
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা আকস্মিক সফরে ইউক্রেনে প্রিন্স হ্যারি
আন্তর্জাতিক

‘ভারতীয় নাচ-গান’ নিষিদ্ধ পাঞ্জাবের সব কলেজে

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০২৫১ মিনিট পড়া
‘ভারতীয় নাচ-গান’ নিষিদ্ধ পাঞ্জাবের সব কলেজে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের পাঞ্জাবের উচ্চ শিক্ষা কমিশন প্রদেশটির সব সরকারি ও বেসরকারি কলেজে ভারতীয় গানের সঙ্গে নাচ এবং অন্যান্য অশালীন ও অনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ বিষয়ে সম্প্রতি প্রদেশটির সব কলেজ পরিচালক ও অধ্যক্ষের উদ্দেশে একটি পরিপত্র (সার্কুলার) জারি করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, স্পোর্টস গালা, ফান-ফেয়ারসহ কলেজগুলোর বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় গানের সঙ্গে নাচ ও পারফরম্যান্স সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অশ্লীল পোশাক ও ভাষা ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাঞ্জাব উচ্চ শিক্ষা কমিশন স্পষ্ট করে বলেছে, শিক্ষার্থীদের নৈতিক ও শৃঙ্খলাবদ্ধ শিক্ষাদান নিশ্চিত করাই কলেজ প্রশাসনের দায়িত্ব।

সার্কুলারে আরও বলা হয়েছে, যদি কেউ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, তাহলে সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্র: যুগান্তর