সিল্কসিটিনিউজ ডেস্ক :
চট্টগ্রামের পটিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর সাড়াশি অভিযানে সুবল দে (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধলঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারবৃত সুবল ধলঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ঈশ্বর খাইন সেন পাড়া এলাকার মৃত গোপাল দে’র ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হামলায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা সুবল দেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সূত্র: কালের কণ্ঠ









