সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের প্রতি সতর্কবার্তা হিসেবে অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হলো।

এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী তাদের সামাজিক মাধ্যমে জানিয়েছে, ‘আজ মার্কিন বিমান বাহিনীর এফ-১৫ই স্ট্রাইক ঈগলস যুদ্ধবিমান ইংল্যান্ডের আরএএফ লেকেনহিথ থেকে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন (মধ্যপ্রাচ্য) এলাকায় পৌঁছেছে’।

এর আগে, গত ১ নভেম্বর যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল যে, তারা মধ্যপ্রাচ্যে বোম্বার, যুদ্ধবিমান, ট্যাঙ্কার বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে।

এ নিয়ে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার তখন বলেছিলেন, ‘ইরান ও তার সহযোগী বা তার সমর্থিত সংগঠনগুলো যদি এই সময়ে মধ্যপ্রাচ্যে আমেরিকান ব্যক্তি বা স্বার্থে আঘাত হানার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তার জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে’।

এর আগে, ইসরাইল গত ২৬ অক্টোবর ইরানের সামরিক অবকাঠামোতে আক্রমণ বিমান হামলা চালায়। যদিও তারা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক এবং তেল স্থাপনাগুলো এড়িয়ে যায়।

তবে এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।

চলতি বছরে ইরান ইসরাইলের বিরুদ্ধে দুটি বড় আক্রমণ চালিয়েছে। প্রথমটি এপ্রিল মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার পর ইসরাইলকে দায়ী করে আক্রমণ করা হয় এবং আরেকটি আক্রমণ অক্টোবর মাসে ঘটে। যা নিয়ে ইরান বলেছিল যে, মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে।

 

সূত্র: যুগান্তর