সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

চাদে বোকো হারামের বিরুদ্ধে সেনাবাহিনীর বিমান হামলা

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
চাদে বোকো হারামের বিরুদ্ধে সেনাবাহিনীর বিমান হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চাদের সামরিক বাহিনী ইসলামিক সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট মহামত ইদ্রিস ডেবি ইতনো গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

প্রেসিডেন্ট মহামত ইদ্রিস ডেবি ইতনো সংবাদিকদের বলেছেন, ‘আমরা শত্রুদের লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছি, ফলে অনেকে নিহত বা আহত হয়েছেন।

তবে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি।
ইদ্রিস ডেবি ইতনো একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ‘ব্যক্তিগতভাবে’ বোকো হারামের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছেন। গত মাসে বোকো হারাম নাইজেরিয়ার সীমান্তের কাছে পশ্চিম অঞ্চলে সেনাবাহিনীকে লক্ষ্য করে আক্রমণ করেছিল।

চাদ সরকার গত অক্টোবরের শেষের দিকে অভিযান শুরু করার সময় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজেরিয়া সীমান্তের কাছে সেনাবাহিনীর প্রায় ৪০ জন সদস্য নিহত হয়েছিল।

স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছিল, দুই শতাধিক সেনার একটি ঘাঁটিতে বোকো হারামের সদস্যরা হামলা চালিয়েছে। হামলাটি গত ২৭ অক্টোবর স্থানীয় সময় রবিবার রাত ১০টায় ঘটেছিল। পরে চাদের প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস দেবি ইতনো স্থানীয় সময় সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হামলাকারীদের ধরতে ও তাদের আস্তানাগুলোতে অভিযান চালানোর নির্দেশ দেন।

গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আব্দেরাহিম বিরেমে হামিদ সাংবাদিকদের বলেছেন, ‘এই অভিযানের লক্ষ্য শুধু আমাদের শান্তিপূর্ণ জনগণকে সুরক্ষিত করা নয়, বরং বোকো হারাম ও এর সহযোগীদের মূলোৎপাটন করা এবং ধ্বংস করা।

জল এবং জলাভূমির বিস্তীর্ণ বিস্তৃত অঞ্চলে লেক চাদ অঞ্চলের অগণিত দ্বীপগুলো সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা। যেমন বোকো হারাম এবং এর শাখা ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকা (আইএসডাব্লিউএপি), যারা দেশের সেনাবাহিনী এবং বেসামরিকদের ওপর নিয়মিত আক্রমণ চালায়।

চাদ এবং এর প্রতিবেশী নাইজেরিয়া, নাইজার এবং ক্যামেরুন ২০১৫ সালে সশস্ত্র গোষ্ঠীদের মোকাবেলায় প্রায় আট হাজার ৫০০ সেনা নিয়ে একটি বহুজাতিক বাহিনী গঠন করে। বোকো হারাম ২০০৯ সালে নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু করে, যার ফলে ৪০ হাজারের বেশি লোক মারা যায়। তখন থেকে সংগঠনটি প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ে।

২০২০ সালেও চাদের সেনাবাহিনী এই অঞ্চলে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল। ওই বছরের মার্চ মাসে দেশটির বোহোমা উপদ্বীপে একটি অভিযানে এক দিনে প্রায় ১০০ সেনা মারা গিয়েছিল।

 

সূত্র: কালের কণ্ঠ