সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

হোলি উৎসবের অপ্রীতিকর ঘটনায় আটক ৩ জন কারাগারে

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০১৭১ মিনিট পড়া
হোলি উৎসবের অপ্রীতিকর ঘটনায় আটক ৩ জন কারাগারে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজারে হোলি উৎসবে অপ্রীতিকর ঘটনায় আটক তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ মার্চ) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

 

আসামিরা হলেন আকাশ (১৯), মো. সিফাত (২০) মামুন (১৮)।

 

বুধবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি থানার ওসি জানান, পুরান ঢাকার শাঁখারীবাজারে রোববার (১২ মার্চ) হোলি উৎসবে কিছু বখাটে পথচারী ও অফিসগামীদের রঙ মাখিয়ে লাঞ্ছিত করে। তারা নারীদের গায়ে মুখে রঙ লাগিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে। দুই বোনকে আসামিরা জোর করে রঙ লাগায়। আহাদ নামের ভুক্তভোগীর বড় ভাই এ ঘটনায় কোতোয়ালি থানায় নারী নির্যাতন প্রতিরোধ আইনের ১০ (৩০) ধারায় মঙ্গলবার (১৩ মার্চ) মামলা করেন। পরে পুলিশ তাদের আটক করে।

সূত্র: বাংলা নিউজ