আইন আদালত

শাকিল-রুপা-গোলাপ ফের রিমান্ডে

Silk City২৬ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টকর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

একই মামলায় একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ এবং প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রুপার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

 

সূত্র:  কালের কণ্ঠ