রাজশাহী

নগরীতে চোলাই মদসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

Silk City২১ জুন ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর লক্ষীপুর বাগানপাড়া এলাকা থেকে ৪০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আজ শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম আরিফুল ইসলাম (৪৩)। তিনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার জোতরাবন এলাকার আব্দুল কালামের ছেলে।

নগর পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় এক ব্যক্তি চোলাই মদ বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল দুপুর ১২ টায় রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জানায়, সে দীর্ঘদিন যাবৎ চোলাই মদের ব্যবসা করে আসছে।

পরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।