সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

রাণীনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই সমর্থক আহত

Silk City৩১ মে ২০২৪২ মিনিট পড়া
রাণীনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই সমর্থক আহত

 

রাণীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই প্রার্থীর দুইজন সমর্থক গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুজাইল বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনাটির পর থেকে ওই এলাকায় চড়ম উত্তেজনা বিরাজ করছে।

আহতদের মধ্যে- উপজেলার কাশিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কৈ মাছ প্রতীকের প্রার্থীর সমর্থক সবুজ আলী (৩৫) কে ছুরিকাঘাত করা হয়েছে। আর কাপ-পিরিজ প্রতীকের প্রার্থীর সমর্থক আলামিন (২৭) কে বেধরক মারপিট করে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষকরা। আহত সবুজ কাশিমপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ও আলামিন ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কৈ মাছের সমর্থক সবুজ ও কাপ-পিরিজের সমর্থক আলামিনের মধ্যে বিরোধ চলে আসছিল। নির্বাচনের পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুজাইল বাজারে আলামিন ও সবুজের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় সুবজকে ছুরিকাঘাত করেন আলামিন। তাৎক্ষনিক বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সুবজের বেশ কয়েকজন অনুসারীরা আলামিনকে ঘটনাস্থলে মারপিট করে রক্তাক্ত জখম করেন। এ সময় স্থানীয় লোকজন তাদের দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, সবুজের পক্ষ থেকে একজন বাদি হয়ে রাতে থানায় অভিযোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত আলামিনের কোন অভিযোগ পাইনি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।