সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিউজ ডেস্ক৯ জুন ২০২৩১ মিনিট পড়া
দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের কমিটি বিলুপ্ত ঘোষণা

দুর্গাপুর প্রতিনিধি :

রাজশাহী দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের বিশেষ সাধারণ সভায় সাংবাদিকদের দুইটি সংগঠনের দুই বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলা মিনি হলরুমে এ কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়। সাধারন সভায় সাংবাদিক মিজান মাহীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমাজের সাবেক সভাপতি মোবারক হোসেন শিশির। এ সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ বিলুপ্ত ঘোষণা করা হয়।

একই সেই সাথে অপর একটি সভায় নির্বাচনের প্রক্রিয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রসুল, সহ-সভাপতি এস এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম পায়েল, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, সাংবাদিক সমাজের সহ সভাপতি এস এম শাহাজামাল প্রামানিক, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা তুষার,সদস্য মশিউর রহমান, শাহাবুদ্দিন মোল্লা প্রমূখ।