সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক৭ জুন ২০২৩১ মিনিট পড়া
আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী রফিকুল ইসলাম অপু (৫২) নামের এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপু উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

বুধাবার বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা রুবেল হোসেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে সেখানে ভুল পথে আসা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

পুলিশ ও স্থানিয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার বেলা ৪টার দিকে কৃষক রফিকুল ইসলাম অপু বাইসাইকেলে আদমদীঘি হাট থেকে বাজার শেষে বাড়ি ফিরছিলেন। এসময় তিনি উপজেলা সান্তাহার পূর্ব ঢাকারোড তিনমাথা মোড়ে পৌঁছলে পিছন থেকে ভুল পথে আসা নওগাঁগামী (ঢাকা মেট্রো ব-১১-৩১৯৮) নম্বরের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে তিনি গুরুত্বর আহত হলে স্থানিয়রা তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁয় এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ২৪ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুরের খবর পেয়ে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।