সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অন্যান্য

বাবার লাশ দাফন শেষে এসএসসি পরীক্ষা দিল সিয়াম

নিউজ ডেস্ক১১ মে ২০২৩১ মিনিট পড়া
বাবার লাশ দাফন শেষে এসএসসি পরীক্ষা দিল সিয়াম

সিল্কসিটি নিউজ ডেস্ক:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাবার লাশ দাফন শেষে কেন্দ্রে এসে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সিয়াম (১৬) নামের এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে উপজেলার পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে সে।

এসএসসি পরীক্ষার্থী সিয়াম মিরপুর উপজেলার ধুবইল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম ফতুর ছেলে। সে একই এলাকার ধুবাইল মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র।

স্থানীয় ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনায়েম হোসেন বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শিক্ষার্থী সিয়ামের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরে সকালে ধুবইল কবরস্থানে বাবাকে দাফন শেষে পরীক্ষায় অংশগ্রহণ করে সিয়াম।

এ বিষয়ে পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ফিরোজ আলী বলেন, সিয়াম নামে এই শিক্ষার্থী যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। এরপর তার বাবার মৃত্যুর সংবাদটি আমাদের কাছে জানানো হয়।

তিনি আরও বলেন, পরীক্ষার্থী সিয়াম প্রথমদিকে কান্নায় ভেঙে পড়ে। পরে স্বাভাবিকভাবে সে পরীক্ষায় অংশগ্রহণ করে। সূত্র: যুগান্তর