সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

আত্রাইয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেফতার

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২২১ মিনিট পড়া
আত্রাইয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেফতার


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীসহ ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার তিলাবদুরী গ্রামের রহমানের ছেলে শাহিন (৩৫), একই গ্রামের ওকেনের ছেলে আব্দুর রহমান (৪০), তার স্ত্রী মাজেদা (৩৩), ভরতেঁতুলিয়া গ্রামের নজরুলের স্ত্রী মাজেদা (৩৫), পাঁচপাকিয়া গ্রামের ওয়াহেদের ছেলে আশিফ (২০), শাহাগোলা গ্রামের মোফাজ্জলের ছেলে মিজানুর রহমান (৩৫), বহলা গ্রামের আব্বাছের ছেলে শাহিন (৩৮) এবং মাদক মামলায় বিশাভাটোপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে পল্টু ওরফে নাহিদ (২০)।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারির পর থেকে তারা পলাতক ছিল। গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস/আই