নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় (১ সেপ্টেম্বর ) ১৬ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযানে তাদের আটক করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শহমখদুম থানা ২ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। এর মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামী ও ৫ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।
এসময় মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৯.২ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার হয় ।
জে / এইচ









