সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

 সাংবাদিক ইকবালের মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০২২১ মিনিট পড়া
 সাংবাদিক ইকবালের মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ফিনল্যান্ড প্রবাসী সাংবাদিক ইকবালের মাতা ও সমাজসেবী রোকেয়া পারভীনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।  শুক্রবার (২৬শে আগষ্ট ) মহানগরীর ইলমুল কুর আন মাদ্রাসায় পারিবারিক ভাবে কুর আন খতম , মিলাদ- মহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় ।

তিনি রুপালী ব্যাংকের সাবেক ম্যানেজার মৃত আলহাজ শামসুল বারীর স্ত্রী। তার স্মরণে দিনব্যাপী কোরআন খানী, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন এলাকাবাসী, ব্যবসায়ী, সাংবাদিকসহ আত্মীয়স্বজন।

রোকেয়া পারভীন (৫৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬শে আগষ্ট ২০২০ ইং সালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরে তাকে রাজশাহী টিকা পাড়া কবরস্থানে দাফন করা হয় ।

উল্লখ্যে, তার ছোট ছেলে আব্দুল্লাহ ইকবাল যমুনা টিভির ফিনল্যান্ড প্রতিনিধি ও ডেইলি ফিনল্যান্ডের সিনিয়র সাংবাদিক। দৈনিক যুগান্তর, ডেইলি ষ্টার, আজকের কাগজ, দৈনিক আমাদের সময়, ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সীসহ আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করছেনে। এছাড়া তিনি ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি।

এস/আই