সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
অপরাধ ও দুর্নীতি

বাঘায় শিকারির হাত থেকে ১১০ ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত, আটক ২

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০২২২ মিনিট পড়া
বাঘায় শিকারির হাত থেকে ১১০ ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত, আটক ২


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় আইন অমান্য করে অবৈধভাবে ১১০টি ঘুঘু পাখি ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে দুইজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার গড়গড়ি ইউনিয়নের শিমুলতলী পদ্মা নদীর ঘাট এলাকা থেকে বাঘা থানা পুলিশ তাদেরকে আটক করে। পরে শিকারিদের হাত থেকে ঘুঘু পাখিগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন থেকে পদ্মার চর এলাকায় অবৈধভাবে পাখি ধরে বিক্রি করতেন উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরের চান্দু রহমানের ছেলে সোহেল রানা (৩১)। পাখি ক্রয় করতেন পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের মহসীন মন্ডলের ছেলে ইউনুস মন্ডল (৫৫)। সোমবার দুপুরে শিমুলতলা পদ্মা নদীর ঘাটে ঘুঘু পাখি ক্রয়-বিক্রয় হচ্ছে মর্মে থানায় খবর আসে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ এএসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে ১১০টি ঘুঘু পাখিসহ দুইজনকে আটক করে থানায় আসায় হয়।

ওসি আরও বলেন, ‘আমিসহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহা. আব্দুল করিম মণ্ডল পাখিগুলোকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করি। আর পাখি ক্রয়-বিক্রয়ের অভিযোগে আটককদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

এএইচ/এস

ট্যাগ: