সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

রাজশাহীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদক  ব্যবসায়ী গ্রেফতার 

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০২২১ মিনিট পড়া
রাজশাহীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদক  ব্যবসায়ী গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  আরএমপি’র মতিহার থানা পুলিশ।রবিবার (২১আগস্ট) দিবাগত রাতে মতিহার থানার খোঁজাপুর গ্রামে অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করা হয় ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত  মাদক ব্যবসায়ীর নাম  মো.  হাবিবুল বাসার ওরফে পিয়ারুল  (৩৫)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়ার মৃত মো. আক্কাস কাটানীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয় , রবিবার দিবাগত রাতে মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলী তুহীনের নেতৃত্বে এসআই মো. পলাশ আলী ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে   অভিযান চালিয়ে আসামি হাবিবুল বাসারকে গ্রেফতার করে। অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে  ১৯৯ বোতল ফেন্সিডিলসহ তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরীর মতিহার থানায় ৬ টি মাদকের মামলা রুজু আছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

জে/এইচ