সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

সিরাজগঞ্জের তাড়াশে ৩২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২০ মে ২০২২১ মিনিট পড়া
সিরাজগঞ্জের তাড়াশে ৩২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে ৩২৫ গ্রাম হেরোইনসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় ১ টি মোটরসাইকেল ,৩ টি মোবাইল ফোন এবং নগদ ২৫’শ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাং-সিংহগাঁতী মধ্যপাড়া এলাকার মৃত গোলবার হোসেনের ছেলে জমিন আলী(৩৬) এবং বালসাবাড়ী স্কুলপাড়া এলাকার বাবর আলীর ছেলে আবু ওয়াজকুরুনী(৩৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৯ মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৩২৫(তিনশত পঁচিশ) গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। যার আনুমানিক মূল্য-৩২ লাখ টাকা। এসময় তাহাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল ,৩ টি মোবাইল ফোন এবং নগদ ২,৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ  তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

এস/আই