সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

 মহানগর ডিবি পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী ও ৪ জুয়ারি আটক

নিউজ ডেস্ক১৬ মে ২০২২১ মিনিট পড়া
 মহানগর ডিবি পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী ও ৪ জুয়ারি আটক


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৪ জুয়ারিকে আটক করেছে। মাদক মামলায় গ্রেফতারকৃত ফয়সাল হোসেন(৩৮) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা গ্রামের মৃত. আ: সুবহানের ছেলে। অপরদিকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ গ্রেফতারকৃতরা হলো মিলন(৩৮), ইশা খান(৩৫), টিয়া(৩৫) ও  পিয়ার আলী(৩৪)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মে, সন্ধ্যা ৬ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আশিক ইকবাল, এসআই আব্দুর রহমান ও তার টিম সন্ধ্যা সোয়া ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার হড়গ্রাম পুরাতন কেশবপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ল এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফয়সাল হোসেনকে আটক করে।

অন্যদিকে ডিবি পুলিশের অপর একটি টিম ১৫ মে দুপুর পৌনে ১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়া এলাকায় ৪ জন জুয়ারিকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও টাকা-সহ আটক করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আই