
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৩ জনকে গ্রেফতার করা য়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার আরএমপি মুখপাত্র মো. রফিকুল আলমের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়-অভিযানে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, দামকুড়া থানা-৬ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩৬.৩৫০ গ্রাম হেরোইন, ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
এএইচ/এস









