
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মো. আব্দুল আজিজ (২২)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার মো. আজগর আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম আজাদ, এসআই মো. রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।
এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ৯ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী মো: আব্দুল আজিজকে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এএইচ/এস









