
নিজস্ব প্রতিনিধি :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় (১২ এপ্রিল ২০২২) মোট ২৫ জনকে আটক করা হয়েছে। মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৮ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, দামকুড়া থানা-২ জন ও ডিবি পুলিশ-৪ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৮২ গ্রাম হেরোইন ও ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
এস/আই









