সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

সিরাজগঞ্জে তিন মাসের মেয়ে শিশুকে হত্যার দায়ে বাবা আটক

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০২২২ মিনিট পড়া
সিরাজগঞ্জে তিন মাসের মেয়ে শিশুকে হত্যার দায়ে বাবা আটক

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় তিন মাসের মেয়ে শিশুকে হত্যার অভিযোগে ঘাতক বাবাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর গোজা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাবাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রঞ্জু মিয়া (২৫) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. রঞ্জু মিয়ার (২৫) সাথে গত তিন বছর পূর্বে পার্শ্ববর্তী ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রঞ্জু মিয়ার পারিবারিক কারণে দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এমতাবস্থায় গত তিন মাস আগে তাদের সংসারে কোল জুড়ে একটি মেয়ে শিশু জন্মগ্রহন করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৩০ মার্চ তাদের (স্বামী-স্ত্রী) মধ্যে আবারো মনোমালিন্য হলে নেশাগ্রস্থ বাবা নিজের তিন মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে আঁছড়ে ফেলে হত্যা করে আত্মগোপন করে। ঘটনাটি মূহুর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে র‌্যাব-১২ বিষয়টি জানতে পারলে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে র‌্যাব-১২ সদর কোম্পানীর একটি দল ৩০ মার্চ দিবাগত রাত সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধর রামারচর গোজা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রঞ্জুকে গ্রেফতার করে। পরবর্তীতে নিহত শিশুটির মা বাদি হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

জি/আর

ট্যাগ: