সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

বাঘায় বিজিবি’র অভিযানে ৫০১ বোতল ফেনসিডিলসহ আটক এক

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
বাঘায় বিজিবি’র অভিযানে ৫০১ বোতল ফেনসিডিলসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ৫০১ বোতল ফেনসিডিলসহ স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজশাহী জেলার বাঘা থানার হরিরামপুর চরের মধ্য হতে তাকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. বাবর আলী (৩০)। রাজশাহী জেলার বাঘা থানার কিশরপুর গ্রামের আলাইপুর এলাকার মৃত কিতাব আলীর ছেলে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ, রাজশাহী রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন আনুমানিক ০৭০০ ঘটিকায় মীরগঞ্জ বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮১/১০-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার বাঘা থানাধীন হরিরামপুর চরের মধ্য হতে একজনকে ৫০১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২,০০,৪৩০ (দুই লক্ষ চারশত ত্রিশ) টাকা। পরে আটক আসামীকে মাদকদ্রব্যসহ বাঘা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জি/আর