সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

রাজশাহী মহানগরীতে গ্রেফতার ৩৫, মাদকদ্রব্য উদ্ধার

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
রাজশাহী মহানগরীতে গ্রেফতার ৩৫, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘন্টায় ( ২২ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৫ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা থেকে ০৬ জন, রাজপাড়া থানা থেকে ০৬ জন, চন্দ্রিমা থানা থেকে ০২ জন, মতিহার থানা থেকে ০২ জন, কাটাখালী থানা থেকে ০২ জন, বেলপুকুর থানা থেকে ০৩ জন, শাহমখদুমথানা থেকে ০১ জন, পবাথানা থেকে ০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা থেকে ০৩ জন, কর্ণহার থানা থেকে ০১ জন, দামকুড়া থানা থেকে ০৩ জন ও ডিবি পুুলিশ ০৩ জনসহ মোট ৩৫জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আটকদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ১৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৩ জনকে আটক করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের থেকে ৭০ গ্রাম হেরোইন, ৯০ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশীয় চোলাইমদ, ০৫ বোতল এ্যালকোহল, ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

জি/আর