সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘন্টায় (০৫ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। রোববার (০৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়. রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা থেকে ০১ জন, রাজপাড়া থানা থেকে ০৪ জন, চন্দ্রিমা থানা থেকে ০৩ জন, মতিহার থানা থেকে ০১ জন, কাটাখালী থানা থেকে ০২ জন, বেলপুুকুর থানা থেকে ০২ জন, পবা থানা থেকে ০১ জন, কাশিয়াডাঙ্গা থানা থেকে ০২ জন, দামকুড়া থানা থেকে ০১ জন ও ডিবি পুুলিশ-০২ জনসহ সর্বমোট ১৯ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামী। ০৭ জন মাদকদ্রব্য অভিযোগে আটক। বাকি ০৫ জনকে অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে ৯০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়েছে।

জি/আর