সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
অপরাধ ও দুর্নীতি

খাওয়ার জন্য ১০টি হাঁস না দেওয়ায় ২৫০ হাঁস হত্যা

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০২১২ মিনিট পড়া
খাওয়ার জন্য ১০টি হাঁস না দেওয়ায় ২৫০ হাঁস হত্যা

সিল্কসিটি নিউজ ডেস্ক:

সাভারের আশুলিয়ায় শত্রুতার জেরে বিষ দিয়ে দেশি ও বিদেশি প্রজাতির প্রায় আড়াইশ হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে আশুলিয়ার দরগারপাড় এলাকায় রাশেদ ভূঁইয়া নামে এক ব্যক্তির খামারে এ ঘটনা ঘটে। এতে তার চার লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই খামারি।

রাশেদ ভূঁইয়া জানান, বছরখানেক আগে লিজ নেওয়া জমিটিতে হাঁসের খামার গড়ে তোলেন তিনি। যেখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির হাঁস ছিল। সেগুলো দেখাশোনার জন্য একজন ম্যানেজারও রেখেছেন। আজ সকালে ম্যানেজার তাকে ফোন করে জানান স্থানীয় জাহাঙ্গীর, ফারুক ও বশিরসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে তার কাছে শেডের চাবি চান। চাবি না দিলে তাকে মারধর করেন তারা। এ সময় ম্যানেজার জীবন বাঁচাতে পালিয়ে যান, কিছুক্ষণ পরে এসে দেখেন- হাঁসগুলো দাপাদাপি করছে আর মরছে।

রাশেদ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরেই জাহাঙ্গীরের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলে আসছে। গতকালও জাহাঙ্গীর খামারে দুজন লোক পাঠিয়ে ১০টি হাঁস চেয়েছিলেন, খাওয়ার জন্য। এতে রাজি না হওয়ায় হুমকি দিয়ে যান। আমি জিডিও করেছিলাম। এরই জেরে হাঁসগুলো মেরে ফেলা হয়েছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে এই ঘটনাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন অভিযুক্তরা। আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান বলেন, রাশেদ ভূঁইয়া নামে এক ব্যক্তি তাকে হুমকি দেওয়ার ঘটনায় জিডি করেছেন। তবে হাঁস মারা যাওয়ার বিষয়টি জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ করার পর বিষয়টি আমরা দেখব।-আমাদের সময়